যদি একদিন
- ইসমাইল আহসান তুহিন
ধরেন ঝুম বৃষ্টি, আর আপনি আটকে আছেন
কোনো এক চেনা বাসস্টপের যাত্রী ছাউনিতে।
ছাতা হাতে ছুটে আসুক আপনার সদ্য বিচ্ছেদ্য
প্রিয় মানুষটা, আনমনেএমনটাই আপনি ভাবছেন।
এমন সময় হঠাৎ যদি একজন জরাজীর্ণ পাগল এসে বলে,
আপনি চাইলে আমার ছাতাটা নিতে পারেন।
আপনাকে ছাতাটা দিয়ে মানুষটা খুব আমদে
বৃষ্টির জলে নিজেকে সমর্পণ করে দিয়ে,
দুলতে দুলতে রাত্রীর গভীর ছায়ায় যদি মিলিয়ে যায়,
তাকে মনে মনে খুঁজবেন?
বা ধরুন ঢাকার ব্যস্ত শহরে কোনো এক কাজে আটকে গেলেন,
খুব রাত হলো, ভয়াবহ পরিবেশ, আপনি গাড়িও পাচ্ছেন না।
এমন সময়, আপনি আপনার ছেড়ে যাওয়া প্রিয়
মানুষটিকে প্রাণপণে পাশে চাচ্ছেন।
ঠিক তখনই যদি দেখেন সেই গাগল লোকটা এসে বলছে;
চলুন আপনাকে বাসায় এগিয়ে দেই,
ভয় নেই, আমি আপনার ক্ষতি করবো না।
আপনি কি মনে মনে খুশি হবেন?
নাকি বিরক্তি মাখা চোখের দৃষ্টি ছুড়ে বোঝাতে চাইবেন,
কোত্থেকে এসেছে উটকো ঝামেলা?
বা ধরুন আপনি লঞ্চে করে নদীপথে কোথাও যাচ্ছেন,
মাঝ নদীতে প্রচন্ড ঝড়ে লঞ্চটা গেলো ডুবে।
আপনি সাঁতরে হাবুডুবু খাচ্ছেন।
আসেপাশে কোন পাড় বা কিনারাও নেই।
এমন সময় হঠাৎ একটা ডিঙি নিয়ে, আপনার সামনে
হাজির সেই জরাজীর্ণ পাগল মানুষটা,
বললো; নিন, কিছু মনে না করলে হাতটা ধরুন,
নৌকায় উঠে আসুন, তখন কি খুশি হবেন?
নাকি ডুবতে ডুবতে সাঁতরে চলবেন,
কটাক্ষ নিক্ষেপ করে ভস্ম করে দেবেন সেই আগন্তুকের অস্তিত্ব!
©যদি একদিন
#তুহিনেরকলম
১১-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।