নীরব প্রস্থান
- ইসমাইল আহসান তুহিন

এক ফোঁটা কথার অভাবে
এখনো থমকে আছে শ্বাসপ্রশ্বাস।
যেন বুকের ভেতর
চেপে আছে অদৃশ্য কোনো এভারেস্ট—
ভুলে থাকতে চাইলেও
ব্যথাটা আরও ভারী হয়ে ওঠে।

একফোঁটা কথা হয়নি বলেই ভেঙে গেছে
কতশত ঘরবাঁধার স্বপ্ন।
একতরফা টানে, যত্নে কখনো সম্পর্ক
বেঁচে থাকে না।

তুমি নিজের মতো
পার্কে হাঁটো, হাসো,
দিন কাটাও কোনো ভাঁজ ছাড়া।
তোমার পৃথিবী টলতে পারে না
আমার অনুপস্থিতিতে—
এটাই এখন সবচেয়ে নিঃশব্দ সত্য।

আর আমি—
আর ভাববো না ভেবেই সারাদিন স্মৃতিতে ডুবে থাকি,
আমাদের কাটানো সেই হাসিখুশি সুন্দর সময় গুলো।
তোমার মাথার কাঁটা, তোমার গায়ের গন্ধ, তোমার সবকিছু,
তোমার পুরো পৃথিবীটাই আমার সামনে ভাসে।

স্বাধীনতা চেয়েছিলে, দিয়েছি স্বাধীনতা,
আমার শাষণ তোমার কাছে অসহ্য হ্যান্ডকাফ।
আমার আগলে রাখার চেষ্টা তোমার কাছে আমার অনধিকার চর্চা।
আমার যত্নের ওজন মাপো তুমি পয়সার দাড়িপল্লায়।
কি পেয়েছো কি দিয়েছো সেই হিসাব তোমার কাছে মূখ্য,
আমার চরম অসহায়ত্ব তোমাকে ছোঁয় না।

বেশ তবে নীরবেই সরে যাই,
যে শহর আমি ছাড়াই জমজমাট।
সেখানে অযাচিত অনুপ্রবেশ আমার অনর্থক পদক্ষেপ।


#তুহিনেরকলম


১১-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।