দেখা হলো বছর চারেক পরে
- ইসমাইল আহসান তুহিন
কিছু কথা:
সৃজা ঘোষের ‘দেখা হলো বছর চারেক পর’ কবিতাটির পুরুষ সংস্করণ করতে কিছু সংযোজন, কিছু বিয়োজন করে এই কবিতাটি দাঁড় করিয়েছি।
দেখা হলো বছর চারেক পরে
তুই এখন অন্য কারো ঘরে
অন্য কারো তরে।
এখন অনেক হাল্কা রঙের শাড়ি,
ঠোঁটের নিচে তিলটাও আজ নেই,
ভিরের মাঝে দেখতে পেলাম তোকে
দাড়িয়ে গেলাম নিজের অজান্তেই।
এখন অনেক শান্ত হয়েছিস
রাগিনী সেই চোখ দুটো!!??
আজ সংসারী,
বছর চারেক পরে আবার দেখা
মুখ জুড়ে যেনো সুখের ছড়াছড়ি।
এখন অনেক বুঝতে পারিস বুঝি!!?
আমার প্রিয় গন্ধটা আর মাখিস??
নতুন মানুষ আদর করার পরে
নরম হাতে বক্ষে চেপে রাখিস!!!???
আমার মতন সেওকি অভিমানী!?
চুল টেনে দেয়
চিবুকটা সেও ধরে!!??
আচ্ছা অমন "তুই" প্রিয় আজ কে তোর?
কেইবা অমন "তুই" বলেই সব করে!!??
চুমকি গাঁথা ছাড়াও ত শাড়ি পরিস?
আমার বেলায় রাজিই হতিস না যে!!??
আচ্ছা আজো বাংলা নাটক দেখিস?
নাকি আজো ভুতুড়ে ছবি?
বাজে...!!
এখনো কি খিদে নিয়েই ঘুমোস?
ভাত খেতে যাস কার বকুনি খেলে..??
সোশালে এখনো রাত জাগিস নাকি?
ভাল্লাগে? আর কাব্য করা ছেলে..!!??
আগের মতন সকাল সকাল জাগিস,
নাকি নতুন আগলে ধরে থাখে?
পিঠে দুহাত খামচি কেটে তোকে,
বুকের সাথে লেপটে ধরে রাখে!!??
নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে?
আমার মতোন জোড়করে ভেজবার!!??
নাকি এখন তোরও বারনের জোড়ে
বৃষ্টি থামায় বর্ষা হাজার বার।
সেই ব্যাথাটা আজো জ্বালায় খুব?
সেওকি জানে কপাল টিপেদিতে!!??
আচ্ছা অমন ঝাপটে ধরে সেও
পেছন হতে ছাপা আয়োতর্কিতে!!??
তার নিশ্চয় বুকের ব্যাথা নেই?
নিশ্চয় নেই মন খারাপের ব্যমো!?
আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে,
আগের মতন টিপ পরিস না কেনো!!??
এইতো এখন ঠিকি কাজল পরিস??
আমার বেলায় মেকাপ কাড়ি কাড়ি,
নতুন মানুষ দিব্বি রেখেছে তো?
কখনো বলিস তাকে "আড়ি" !!??
পায়েস আজো অমন ভালোবাসিস?
মিষ্টি পেটুক নাম কি দিতাম সাধে!!??
আজকে দেখি ভিরের মাঝে তোকে
সত্যি গুলোই বলতে কেমন বাধে!!
আচ্ছা!? তোর ওই অভ্যাস টা আর আছে?
অল্প কথায় গালফুলিয়ে থাকিস??
নতুন মানুষ চোখ ভেজানোর আগেই বুকের ভেতর ঝাপটে ধরে রাখিস??
আচ্ছা! তারও অমন ছোট্ট কোনো ভুলে
বকার জোড়ে চুপকরিয়ে দিস!!??
আচ্ছা সেও শক্ত করে ধরে
কাছে যেয়ে জ্বালায় অহর্নিশ!!??
সেও কি খুব তুই পাগলা ছেলে?
চশমা পরে কথায় কথায় কাঁদে!!??
সেওকি ভীষণ কষ্টপেলে একা
খুব গোপনে যায়গা খোঁজে ছাদে!!??
সে বুঝি খুব বকবকিয়ে নয়?
স্বল্পভাষী চাইতি যেমন তুই?
আজকে কেমন স্নিগ্ধ দেখায় তোকে,
একটা ভিরে থমকে গেছিস তুই।
এইযে এখন চুপটি করে একা?
দাড়িয়ে আছিস নালিশ ভুলেগিয়ে!!??
নতুন মানুষ নতুন নতুন প্রেমে
খুব বেধেঁছে শক্তকরে নিয়ে!!??
আমার মতন সেওকি অমন ভোগে!!??
জ্বরের ঘোরেও তোকেই দেখতে চায়?
মন খারাপে বায়না ধরিস যখন
গিটার নিয়ে সেও গান শুনায়!!??
ইনসুম্যনিক সে নিশ্চই নয়?
রাত জাগবার ঝোকটি তার নেই,
ভীষণ ভিরে লুকিয় দেখি তোকে
হারিয়ে যাবো চোখটা ফেরালেই।
তোকে দেখে সুখিই মনে হলো,
হয়তো নতুন ঘরেই বেশি আলো!??
আমার মতন জ্বালায় না আর কেউ,
নতুন মানুষ আমার চেয়েও ভালো!!??
দেখা হলো বছর চারেক পরে
তুই এখনো আমার একার তরে,
আমার একার অন্তরে।।
#তুহিনেরকলম
১১-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।