একটি দেশের গল্প
- যুবক অনার্য

আমি একটি কবিতা লিখতে চাই
কবিতায় থাকবে একটি দেশ সেই দেশ অন্য এক দেশের ফাঁদে পড়ে দুই টুকরো হবে একটি টুকরোর নাম বাংলাদেশ সেই টুকরো ফাঁদ পাতা দেশের কাছে পরাধীন হবে
স্বাধীন হতে চেয়ে মানুষেরা গুম খুন লাশ হবে
সেই দেশে একদিন একটি জুলাই বিপ্লব হবে
একজন হাদি সেই দেশের মুখপাত্র হবে হাদিকে হত্যা করা হবে
একদিন জুলাই বিপ্লব অস্বীকার করা হবে
মুছে দিতে চাইবে জুলাইয়ের চিহ্ন যাবতীয়
আন্দোলন মিছিল বিপ্লব
স্বাধীনতা পেতে হলে সেই দেশের মানুষকে আবু সাঈদ মুগ্ধ আনাস ওসমান হাদি হতে হবে
জুলাইয়ের মতো লাল দগদগে ক্ষত নিয়ে
বিক্ষত হতে হতে সেই দেশ একদিন স্বাধীন বাংলাদেশ হবে
তবে তার আগে কালো অক্ষরে লেখা ধার করা সংবিধানটি ছুড়ে ফেলতে হবে


১৩-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।