আর্তনাদ
- অনুপ কুমার বিশ্বজিৎ
তোমার নীরবতার ভিতরে
আমি শুনি এক অদৃশ্য কান্না—
যেনো ভাঙা বেহালার তারে
অশ্রুর সুর গোপনে বেজে ওঠে।
কিছুই বলো না তুমি,
তবু চোখের কোণে জমে থাকা নীর
আমার বুকের ভেতর ছড়িয়ে দেয়
এক নামহীন শূন্যতার স্পর্শ।
আমি বুঝি—
এ ভালোবাসা কোনো আলো নয়,
এ এক অচেনা অন্ধকার,
যেখানে প্রতিটি নিশ্বাসই ভারী হয়ে ওঠে।
তোমার ছোঁয়ায় জেগে ওঠে না সুখ,
জেগে ওঠে নিঃশব্দ ভাঙনের ঢেউ—
যেনো গভীর সমুদ্রের তলায়
ডুবে থাকা কোনো আর্তনাদ।
তুমি কিছু লুকাও,
আমি কিছু হারাই—
এই অদেখা বিনিময়ে
জন্ম নেয় এক গভীর ক্ষত।
আর সেই ক্ষতের ভেতরেই
নির্জনে ফুটে ওঠে—
এক নিঃশব্দ, অনুচ্চারিত,
অদৃশ্য যন্ত্রণার ফুল…
১৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।