জোয়ারের ডাক, ভাটায় বিলীন
- অনুপ কুমার বিশ্বজিৎ
কেনো ডাকো তুমি—
যেনো শুকনো নদীর বুকে হঠাৎ জোয়ারের ভ্রম,
ছুঁয়ে দিয়ে যাও কেবল, ভাসাও না কোনো তরী।
আমার অস্তিত্বটা কি তবে কচুরিপানার মতো?
জলে ভাসে, অথচ নিজের কোনো দিশা নেই—
তুমি স্রোত হয়ে এসে জড়িয়ে ধরো,
আবার ঘূর্ণিতে ফেলে হারিয়ে দাও অচিন গহ্বরে।
তোমার ডাকা যেনো প্রভাতের শিশির,
সূর্য উঠলেই মিলিয়ে যায় নিঃশব্দে—
আমি তখন খুঁজে ফিরি নিজের ছায়া,
যেটা তোমার আলোতেই হারিয়ে গিয়েছিল।
তুমি কি জানো—
এই বিলুপ্তির খেলায় আমি প্রতিবারই জন্মাই,
আর প্রতিবারই একটু একটু করে মরি…
১৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।