গুপ্তধনে মাপের পাল্লা
- আদনান খান
পৃথ্বী মরে গেল ক্রমে তাপে তাপে–
আজকের মত একদিন; “এক মেয়ে
রওনা করেছিল নিশিথে সেদিন।”
এরপর উদিত হলো রবি ভোরে
পরিষ্কার আসমানের পীঠে চড়ে।
তারপর ঐযে! পৃথিবী গেল মরে।
সূর্যের আগুণে দিগন্ত কাপে,
যেন ধূয়ার মধ্যে দেখি দুনিয়া।
পাকুর কোমড় দুলায়ে বীনে—
তথাপি মেয়ে গেল নাকো সরে।
মরুৎ অনটন,(আর মর্মরে
নাকো তরু।) পুষ্করিণী মদ ধরে,
ফাঁকা প্রান্তরে বহু সম্পদ মরে।
সে যেতে চায় হোথায়, গুপ্তধন!
(পুরুষের হাত ধরে, সেই মেয়ে;
বাধা কেটে,গিয়ে নির্মলতা মাপে।)
১৫-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।