অসম্পূর্ণ পৃথিবী
- আদনান খান
এই বুঝি শেষ নিশিথের অন্ধকার,শীতের পাতার
শেষেরও কী তাই সমাপ্তি হয়?
ধমক দিয়ে বলল,নিঃসংশয়ে নিশ্চয়।
বলল,সে আমার চির বোধ; ঢের সম্ভব হে পার্থিব!
তোমার জন্য তা একমাত্র ছাড়
পরকাল তো নিখিল বিধাতার–--
পুরুষ্কার অথবা তীরস্কারের স্থান মহানের হতে,
তার কথা তো ফুরোবার নয়।
শেষেরও তো তাই সমাপ্তি হয়।
আসে ভালো অতঃপর পুনঃ শুধু চলে চলে যেতে চায়।
চিরদিন ওঠা পূবের রবি
ঢের পশ্চিমে উঠে হবে ভবি
দৈবজ্ঞ হতে পাঁকা কবি মরে নব ভোরের বাঞ্ছায়।
ধরিত্রীতে কোনোদিন হবেনা-
কোনোদিন না; স্থির কোনো শেষ।
শেষ নয় তবুও শেষ ভেবে মরি জীবনের নিঃশেষ।
শুরু কখনো সূচনে রবেনা।
১৭-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।