তোমার দেখা
- তন্ময় শরীফ

তোমায় দেখলেই ছুঁয়ে যেতে ইচ্ছে করে,
স্পর্শের মানে নতুন করে লিখতে চায় মন।
তোমায় দেখলেই কী যেনো এক অজানা অনুভূতি জাগে,
নীরব হৃদয়ে ঢেউ তুলে যায় অকারণে।
মনের গভীরে নরম এক উষ্ণতা নামে,
তোমার উপস্থিতি ছুঁয়ে যায় নিঃশব্দে।
চোখে চোখ পড়লেই হারিয়ে যাই কোথাও,
তোমার মায়ায় জড়িয়ে পড়ি অজান্তেই।
বুকের ভেতর ওঠে অস্থির ঢেউ,
শ্বাসের ভেতর ছুটে চলে অবাধ্য বাতাস।
সময় থেমে যায়, সবকিছু স্তব্ধ হয়ে থাকে,
শুধু তুমি আর আমার অনুভূতি জেগে থাকে।
কী এক অদ্ভুত টান আমাকে টেনে নেয় তোমার দিকে,
কথা না বলেও বলা হয়ে যায় হাজার কথা।


১৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।