একটি পতাকা
- যুবক অনার্য

যে-কোনোদিন যে-কোনো সময়
দরোজায় টোকা পড়বে - বাসায় আছেন?
দরোজা না খুলে দিলে দরোজা ভেঙে
ভেতরে প্রবেশ করে - আপনি রাষ্ট্রবিরোধী- বলে
তুলে নিয়ে যাবে
তারপর...
তারপর আর কিছুই না
একটি পতাকা বার বার ধর্ষিতা হবে


১৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।