সঙ্গীতাভাব
- আদনান খান
বহুদিন হলো তুমি কেন গাহো নাকো আর গান
অচল ভেদিয়া মধু তান অন্বেষী এ পরাণ।
ধমক দিয়া রুধিয়া রাখি
উৎকণ্ঠিত চপলা পাখি-
বিতৃষ্ণায় আটক থাকিয়া হারায় তার তান-
অচল ভেদিয়া মধু তান অন্বেষী এ পরাণ।
কেন শুধু চলে বলো তব আপনার বাঞ্ছায়
বাহিরিবে সঙ্গীত রূপসীর ঠোটে,মন চায়।
প্রতিরাতে বুজিয়া লোচন
যত আশা করি গো মোচন
কবে হবে বিরচন ওষ্ঠের গোড়ে সঞ্চয়!
বাহিরিবে সঙ্গীত রূপসীর ঠোটে,মন কয়।
মনের বাসনা যত ক্ষত বিক্ষত; “তব গান
চায় শুধু।” ধূঁ ধূঁ করে মনেহয়,হৃদয় বিরান।
অভিলাষ করি প্রত্যহ
যদি করহ অনুগ্রহ
শুনিবারে পায় আমি গুলাবের মাঝে অলি গান
অচল ভেদিয়া মধু তান অন্বেষী এ পরাণ।
১৯-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।