জুলির প্রতি
- এম এ ওয়াহিদ

জুলি, বিষন্ন পথ তোমার অপেক্ষায়
কখন ফেলবে চরণ।
প্রান্তরে ফুঠে আছে জোৎস্না
তারা তোমাকে ঠিক পৌছে দেবে আমার দোরগোড়ায়।
এখন আমাদের এখানে ঘোর মধ্যরাত—
তোমাদেরও?
জুলি,প্রতীক্ষায় আছে পথ
চলে এসো যখন তখন।
আকাশে শুয়ে আছে শাদা বিড়ালের পাল—
তোমাকে তারা ঠিক পৌছে
দেবে আমার দোরগোড়ায়।

হৃদয় পবিত্র করেছি চিরতার জলে—
মুখ ধুয়েছি লাজে
চোখ মুছেছি প্রার্থনায়!
তুমি এলে
তোমাকে স্বাগত জানাবে আমার তিনটে হলুদ দুঃখ।
পথে দেরি করো না একটুও;

বৃষ্টি থেমেছে বহুকাল ধরে—
এদিকে যেমন খরা—
বৈষম্যে ছেয়ে আছে শতাব্দীর বুক।
চলে এসো জুলি—
তুমি এলে দেখবে প্রতীক্ষায় আছে
একটি প্রেমে পুড়া বিকেল।
একটি ভোরের নিরব প্রত্যাখ্যান।
আর কী?
আর একটি বিকৃত চুমুর অপরাধ!
তুমি এলে ওরা-ও কাঁদবে —
কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাবে তোমার শরীরে
তোমার গায়ের গন্ধে—
চলে এসো জুলি
পথে দেরি করো না একটুও

— এম এ ওয়াহিদ


১৯-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।