আমরা তিনজন
- শুভ রাম
আমরা তিনজন তিন নক্ষত্রের ভুবন —
একজন নিঃশব্দ, একজন ক্লান্ত, একজন অজানার পথে হেঁটে যাওয়া আলো।
আমরা তিনজন তিন নদীর ধারে দাঁড়ানো তিন মেঘলা সন্ধ্যা
যেখানে সূর্য ডুবে যায় প্রতিটি নামহীন অপেক্ষার পাশে।
আমরা তিনজন তিন ভাঙা আয়নায় দেখা তিনটি মুখ
যাদের চোখে সময় থমকে থাকে, কথারা নিঃশেষ হয় না।
আমরা তিনজন তিন মৌসুমের তিন দুঃখের রং
একজন শরৎ, একজন হেমন্ত, একজন অন্ধকারের গর্ভে জেগে থাকা নীল।
আমরা তিনজন তিন শূন্যতার ভিতর গড়া তিনটি জীবন
যাদের গল্প কেউ লেখে না তবু পৃথিবী আমাদের মনে রাখে।
আমরা তিনজন তিন অচেনা রাত্রির তিনটি দীপশিখা
একটা নিভে গেলে আরেকটা জ্বলে ওঠে,
তবু আলোয় কেউ ফিরে আসে না।
উৎসর্গ: আমার দুই বোকা বন্ধু বিধান ও সজীব'কে।
২৭-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।