চেয়েছিনু আশ্রয় এতটুকু
- খন্দকার মো: আকতার উজ জামান সুমন - শ্রাবণের আকাশে রংধনু
চেয়েছিনু আশ্রয় এতটুকু
ব্যস্ত সময় চলে যাবে বেশ বলে
নিরবে ভেবে নিতাম সুখী একজন
হারাইনি কিছুই যে আমি।
ভুলের সমুদ্রে আছ তুমি আজ
বিকেলের গল্পতেই বেশ
আর আঁধারে জোছনা কাঁদে
নীল আঁচলে মুখটি ঢেকে খুব।
হেরে যাচ্ছি খুব ধীরে
অল্প অল্প আঁধটু করে
কখন যে মিলিয়ে যাব গভীর নিশিথে
হয়ে যাব কোন এক কল্পদেহী।
অশ্রু অভিমান করেছে
কাঁদতে দিইনি বলে
ছায়া হারিয়ে যাচ্ছে যেন
গল্পটি বাকি আছে বলে।
বুঝতে কি আজও বাকি
ছন্দপতনে ডুবছি দেখছ কিনা
পেরে উঠছিনা নিজেরই সাথে
নিজেকেই যে খুব দোটানা লাগে।
আজ কি পাব না এমনি কাউকে
যাকে ভেবেছি ছোট্ট ঠিকানা
খুব অন্যরকম কথাচিত্র হবে যে
স্বস্তি ফেলব যাতে পড়ন্ত বেলাতে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।