পারাপার
- সুদীপ তন্তুবায় নীল

দিবানিশি আসে যায় স্বনিয়ম ধরে
পারাপারে কত স্মৃতি ধরার অন্তরে ।
নিশি যবে হয় শেষ রবির আলোক
নিশি ঘরে রয় পড়ে আঁশটে নির্মোক ।
দিবা যবে নেয় ছুটি রবি মৃতচ্ছায়া
বাঁধে যে জীবনখানি মৃত্যুরও মায়া ।

রচনা : ১৪/০৪/২০০৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।