অভিলাষা -
- সুদীপ তন্তুবায় নীল
পুকুরের জল বলে এসো সৌর আলো
বাষ্পীভূত করো মোরে উর্ধ্বপানে তোলো ।
সৌর আলো হেসে বলে ওহে জলরাশি তাড়া কেন সেই তো হে মেঘে ভাসাভাসি ?
জল বলে ঝরব গো অকুল পাথারে
গড়ব লহরী মালা নীল পরিসরে ।
মহাসুখে দেব সেজে ইচ্ছে মতো পাড়ি
যেমনে স্বইচ্ছে সুখে সাজে এক নারী ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।