তরুশাখে ফুল ফুটেছে
- সুদীপ তন্তুবায় নীল

তরুশাখে ফুল ফুটেছে এলো শত অলি
কেউ তো নজর দেয়নি তখন ছিল যখন কলি ।
ঝগড়া হল দ্বন্দ্ব হল কে হরিবে মধু
পাপড়ী মেলে রূপ নিয়ে ফুল চেয়ে থাকে শুধু ।
অন্য যে এক অলি উড়ে এলো অবশেষে
ফুলের মধু হরিল রে ফুলের বুকে মিশে ।
শত অলি রিক্ত মনে সবাই গেল ফিরে
অচিন অলি থাকল শুধু ফুলের হৃদয় জুড়ে ।

রচনা : ২৫/০৫/২০০৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।