কবিতা ও নারী
- সুদীপ তন্তুবায় নীল

উষর মৃত্তিকা বলে-বৃষ্টি দাও মেঘ
চৌচির হৃদয়ে আজ জেগেছে আবেগ ।
আমিও সবুজ হবো নিয়ে শত ফুল
শীতল ছায়ায় ভরে রাখব দু'কূল ।
আমারও তো সাধ জাগে জীর্ণ অন্তরে
জোনাকিই হয়ে রব নিশির প্রহরে ।
ছড়িয়ে যে যাবো আলো যতটুকু পারি
ইচ্ছে করে হবো আমি কবিতা ও নারী ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।