জীবন কাব্য
- সুদীপ তন্তুবায় নীল
দিবাকর হাসে নীলে জীবন মধুর
রাত্রি ঘনালে পরে যন্ত্রণার সুর ।
জোনাকির আলো নিয়ে অন্ধকার পার
রক্তভেজা দুটি পায়ে ক্লান্তির আবদার ।
এক আঁধার পিছে রয় অন্য দেয় ডাক
চরম আঁধারে জীবন হয় পরিপাক ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।