জীবন কাব্য-২
- সুদীপ তন্তুবায় নীল
জ্বলন্ত প্রদীপখানি পূর্ণ রুপে হাসে
অনির্বান শিখা তার আলো চারিপাশে ।
তেল কমে সাথে ধীরে শিখাখানি পোড়ে
বেলা যায় ক্লান্তি আসে দীপের অন্তরে ।
যবে শেষ হয় বেলা নিদ্রা ঘিরে আসে
অন্ধকার এসে তারে বড়ো ভালোবাসে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।