তুমি কি চাঁদের জোছনা ?
- সুদীপ তন্তুবায় নীল

সেদিন বলে গেলে -
আর সম্ভব নয়, ফিরে যাও তুমি
হয়তো অনেকটা পথ.....
-তারপর থেমে গেলে
ধীর পায়ে চলে গেলে, ভুলের সিঁড়ি বেয়ে
অবার্চীন আলোকের সন্ধানে ।

না আর নয়,
ইচ্ছে করে থেমে যাই আজীবনের তরে
কি করে যাই ফিরে, একাকি নিরবে ?
তাই হোক - দেখি একাকি হাঁটার স্বাদ ।

আজ বুঝেছি -
প্রয়োজন ছাড়া সম্পর্ক হয় না
সম্পর্ক ছাড়াও পরিপূর্ণতা পায় না প্রয়োজন ।
যাক,
স্বার্থের পৃথিবী পূর্ণ করে ফিরে গেলে
একটা পৃথিবীকে নিঃস্ব করে !

রবির কিরণ ছাড়া জাগে না
অস্তিত্বের সবুজ পাতা,
হয় না সালোকসংশ্লেষ ;
তাহলে আমিই কি অস্তিত্বের সবুজ পাতা ?
তুমি কি চাঁদের জোছনা হয়ে গেলে ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৯-০১-২০১৫ ১৫:২৫ মিঃ

kobi nill fine likha