জলধির বুকে জীবন্ত লাশ
- সুদীপ তন্তুবায় নীল

ভিজে গেছে মাটি
অনেক বৃষ্টি হলো সারাটি দুপুর
সোনা রুপো কাঠি
ছুঁইয়ে দিল মনে জলধির সুর,
সেই সুরে বিন্দু বিন্দু জলধারা এসে
জলধির পূর্ণরুপ দেয় অবশেষে
জোয়ার ভাটায় ।
ছলোছলো ঢেউ রবে ভরে থাকে বেলা
নীল ছায়া গায়
বয়ে যায় ছন্দ তালে সৃজনের খেলা,
সেই খেলা বর্ণ ভেলা জলধির বুকে
জীবন্ত লাশ হয়ে জেগে থাকে সুখে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।