স্বপ্ন-শিশু-নারী
- সুদীপ তন্তুবায় নীল

ধূলো পথে কাঁদছে শিশু দেখছে নাতো কেউ
শিশুর বুকে হাললো শেষে মৃত্যুপারের ঢেউ ।
সেই ঢেউএ'তে আঁচল ভরা ঘুমের কলি এসে
গান শুনিয়ে আঁধার ঘরে আনলো ভালোবেসে ।
এমনি করেই স্বপ্ন কাঁদে নিভৃতে হৃদ ঘরে
কেউ দেখেনা হারিয়ে যায় অপূর্ণ সুখ ধরে ।
এক পৃথিবী নিদ্রা নিয়ে যায় রে আঁধার বাড়ি
স্বপ্নগুলো স্বপ্ন শুধু কল্পলোকের নারী ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।