পিছুটান
- সুদীপ তন্তুবায় নীল
একাকি নিরবে
বসে আছি নগ্ন চত্বরে
সন্ধ্যা এসেছে সবে,
এখনও কিছু পাখি
পিছুটান নিয়ে ফিরে যায় ;
ফিরে যাই আমি
অনেক পিছনে পায় পায়
মাঘের সন্ধ্যায়
সেদ্ধ ধান আর পুড়ন্ত খড়ের ঘ্রাণে:
অতৃপ্ত স্মৃতিদের আর্তনাদে ।
বহুপথ : ধূলোময়, দুপাশে ঘাসবিছানা
শিশিরস্নাত গিরগিটি
ঘুমন্ত ঝিঁ ঝিঁ, ছোট ছোট ঘাসফুল -
সব পার হয়ে অনেক পিছনে...
দেয়ালার রাত্রিগুলোতে
খেলা করলাম স্বপনে স্বপনে
এখন সন্ধ্যা পেরিয়ে
অনেক রাত্রি-সব নিঝঝুম !
আমি ঘুমিয়ে রইলাম স্মৃতির আঁতুরঘরে
অস্তিত্বের ঘুম পর্যন্ত, হয়তো তার পরেও..........
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।