আমি ভুলে গেছি তার কথা
- সুদীপ তন্তুবায় নীল
আমি ভুলে গেছি তার কথা
যে এসেছিল চাঁদ হয়ে
মায়াবী জোছনায় ভরে
হৃদয়ের প্রান্তরে ঘটিয়েছিল এক পৃথিবী বিপ্লব ।
মনে পড়ে : অনেকটা রাত ছিল
আমার সাধের আকাশ জড়িয়েছিল
গুটিকয়েক তারা
নিরালা প্রান্তরে ঘাসফুল ছুঁয়ে জেগেছিল ঝিঁ ঝিঁ
সেদিন কড়া নেড়েছিল এক চাঁদ,
অন্ধ আবেগের হাত ধরে মুক্ত দরজায় দাঁড়িয়ে ।
আমি হারিয়েছিলাম অম্লান জোছনায়,
এক কোনে নিভৃতে বেঁধেছিলাম তারে ;
সেদিন অনেকটা রাত ছিল, অনেকটা রাত....
আজ নেই চাঁদ নেই
এখন অন্য পৃথিবী অন্য আকাশ তার ।
কেউ শুধোলেই বলি-আমি ভুলে গেছি তার কথা ;
নিজেকে বলতে পারিনি
আমি কি সত্যি ভুলেছি তাকে ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।