আমি তো বলাকা নই
- সুদীপ তন্তুবায় নীল

মেঘেদের আলনায় গুছিয়ে রেখেছে নীল চাদর
মেঘপরীদের দল ,
বিছিয়ে দিয়েছে সাঁজের আঁচল ;
বলাকারা ফিরে গেছে আপন আবাসে
সেই পথে
যে পথে শুধু মুক্তি ফুলের ঘ্রাণ
পল্লির সিঁথি চেরা পথে ফিরছি আমিও:
মুক্তিহীন ঘ্রাণহীন পথ,
হেঁটে যাই সন্ধ্যার সৌন্দর্য্যের লাবন্যে স্নাত হয়ে ।

আমি বলাকা নই
নেই অস্তিত্বের দুটি ডানা
তাই অনুভূতির সাম্রাজ্যের সম্রাট হয়ে
অধিষ্ঠিত হই মুক্তোর মুক্তি আসনে
ধূলি পথে পড়ে না তার ঘ্রাণ
তবুও হেঁটে যাই,
অগোচরে উড়ে যাই :
দৃষ্টিগোচর হয় না কারো শুধু আমি ছাড়া ;
আমি তো বলাকা নই......................


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।