আলো ছায়া বঙ্কিম পথে
- সুদীপ তন্তুবায় নীল
ঝরা পাতাদের হাততালি
পাকাধানের ঘ্রাণ
উড়ন্ত ধূলি, শিশিরের জল :
সব সাদাকালো ফুল,
শুধু একটা মালিকা গেঁথে
আমি হেঁটে গেছি
আলো ছায়া ঘেরা বঙ্কিম পথে
প্রকৃতির সৌন্দর্যতা আর
কষ্টের দুফোঁটা ঘাম নিয়ে
ছুটে গেছে পথ........
পথের দুপাশে
ঘাসবিছানায় ঘুমন্ত ঝিঁ ঝিঁ,
ভাঙবে ঘুম সন্ধ্যাপ্রহরে
জ্বলবে প্রদীপ, অলোলিকা ধ্বনি....
শেষ বিকেলে এক পৃথিবী আঁধার
ডানায় ভরে
উড়ে যাবে নবান্নের শঙ্খচিল....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।