ক্লান্ত বলাকার ঘুম
- সুদীপ তন্তুবায় নীল

ইতিকার মহাসাগর শুকিয়ে যাচ্ছে প্রতিক্ষণে
জ্বলন্ত রবি অবয়ব ঢাকে ধূসর চাদরে :
গোধূলি গগনে
নীড়ে ফেরে সাদা কালো বলাকার দল ;
আলতো আঁধারের আঁচল ছুঁয়ে
সময় চলে যায় নিশ্চুপ সিঁড়ি বেয়ে
বিভীষিকা হয়ে যায় অশ্বথ্থ বট,
ক্লান্তির ছায়া জেগে রয় এক মুমূর্ষ জীবনে ;
নেশাখোর চোখ চায় এক পৃথিবী ঘুম
স্মৃতির প্রাচীর ডিঙিয়ে,
অনুভবে হেঁটে যায় অদেখা অন্ধকারের সাম্রাজ্য
তারপর শূন্যতা...................
সব নিঝঝুম !
অনুভবের গুমোট আঁধারে এক ক্লান্ত বলাকার ঘুম ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।