স্মৃতির ঘাটে জল থইথই
- সুদীপ তন্তুবায় নীল
আকাশেতে মেঘ ছিল না
বৃষ্টি তবু হলো,
ঝিরিঝিরি অঝোর ধারা
হঠাৎ নেমে এলো ।
খুঁজতে কারন পেলাম হঠাৎ
পাকুড় ছায়ের তলে,
একটা যুবক নিদ্রা গেছে
এক যুবতীর কোলে ।
কখন জানি ছিলাম চেয়ে
উদাস হৃদয় নিয়ে,
মনের তরী ঠাঁই নিয়েছে
স্মৃতির ঘাটে গিয়ে ।
স্মৃতির ঘাটে জল থইথই
নিরব তরী একা,
সেই যুবতীর সুশ্রী মুখে
প্রিয়ের ছবি আঁকা ।
স্বপ্নগুলো ডুঁকরে কাঁদে
ভগ্ন পাটাতনে,
হারিয়েছে বৈঠা তরী
প্রিয়ার অভিমানে ।
পাকুড় ছায়ে তাদের প্রেমে
ছিলো রে মন ডুবে,
বৃষ্টি যে তাই নেমেছিল
প্রিয়ার কথা ভেবে ।
মন তরীটা কষ্ট নদে
এঘাট ওঘাট ফেরে,
অনেক বছর হলো আমার
নাই রে প্রিয়া ঘরে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।