আজ আমার নেই পিছুটান
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)

আজি এই স্নিগ্ধের হেমন্তে
শিশির ভেজা নীল দিগন্তে,
----আছি বসে বাতায়ন খোলে
আজি ইচ্ছে করছে জানতে
আনমনা সময় গুনতে
চলে গেলে কেন অন্য প্রান্তে
----আমায় ফেলে নয়ন জলে
----শ্রাবণ ধারার রাত ভুলে।
আজ আমি যে রাতের সঙ্গি
----গুনি তারা শুধু আমিএকা
----রাত স্তব্ধ তুমিহীন সখা ।
চন্দ্র আলো বিলা অন্য ভঙ্গি ।
তুমিহীন মেঘ ঢাকে চাঁদ
জীবম্মৃত হয়ে কাটে রাত
----যেন সব আমা দেয় ছুটি
হল দুঃখের অবসান?
আজি নাই কোন পিছুটান।
আজি মোর সঙ্গি ধ্রুবতারা
আজি আমি ভালবাসি নহে
আমা কবিতার ছন্দ ছাড়া ।
আজি নাহি মনে গাহি গান
আজি আমার নেই পিছুটান ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026