আপন সখা
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)

জন্মেছিলে যবে এ ভবে কে ছিল তব
বড় অসহায় ছিনু মায়াময় ভবে,
তব ক্রন্দনে মৃত্তিকা কাঁদিতো নিরবে
একজন কাঁদিতো ও ভাবিতো ভুলে সব।
অসুখে জীবম্মৃত হয়ে বলিতো রব।
প্রার্থনা করিতো দিন রজনী নিরবে
যদি অসুখে রাখ কেন দিলে ভবে।
রব, বাচাও জীবন, নিয়ে মোর সব।
তব জননী সারাটি রজনী কাদিয়া
প্রভুর কাছে ফরিয়াদ করিয়া, সুস্থ
করিয়া তুলে, রাখিয়া আঁচলের তলে
আজ সখা-সখীর ছলে মাঝে পড়িয়া
আপন সখা কে রাখিয়া কেন অসুস্থ
কিভাবে গেলা ভুলে খেলা ঘরে চলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026