কখনো ভাবিনি
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
ক খনো ভাবিনি পাবো তোমায়
শিশিরে,
বি ন্দু বিন্দু ফুটার মত দেখব ভোরে।
র বির রশ্মিতে ঝিকমিক ও করবে,
স কল খুশি আমার দোয়ারে ভীরবে।
র জনি ফুঁড়িয়ে হবে তোমার দর্শন,
কা জল চোখে তাকাবে রাঙ্গিবে
জীবন।
র মিও হয়ে ও দেখব নয়ন ভরে,
ক খনো ভাবিনি তোমায় পাবো
শিশিরে।
স কাল যখন ফুড়িয়ে গেল ওরে
বা তায়নটি খোলে পাইনি কেন
তোরে? বাতাসের সনে মিশে গেলে
কোন দূরে
নাকি সূর্য তোমায় নিল শূন্যের
কোলে।
কখনো ভাবিনি তোমা হারাবো
গগনে!
আর কি হবে কি দেখা তোমারই সনে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।