মায়ের মুখের ভাষা
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)

ক্ষত বিক্ষত, রক্তে লোহিত
রাজপথ সজ্জিত শহীদের লাশ,
যাবে,আরো প্রাণ যাবে
তবু হয়ে থাকব না অন্যের দাস ।
পদ্মা-মেঘনায় বিদ্রোহী তরঙ্গ
বারবার উঠে আর নামে,
মায়ের ভাষা কেড়ে নিবে
সে কোন অশুভ দানবে।। ।
চিঠি লিখেছে মায়ের কাছে
মাগো আমি যাচ্ছি মিছিলে,
তোমার ভাষা বলে কেড়ে নিবে
সেই অত্যাচারীর দলে।
মাগো ভেবনা হবে না মোদের লয়
হবে হবেই, হবেই মোদের জয়।
হয়তো আমি আসব না ফিরে
আসবেই তোমার ভাষা, ভালবাসা।
হয়তো আমায় পাবে না শহীদের
ভীরে।
যাচ্ছি মা আমি যাচ্ছি রক্তে রাঙ্গা
হতে
"রাষ্ট্র ভাষা বাংলা চাই"বলছে
সবাই একসাথে।
শফিক রফকের মত থাকতে বীর
কে নিবে কেড়ে মায়ের ভাষা,,
তারাই ভাঙ্গে বিভীষিকার
জিঞ্জীর
ছিনিয়ে আনবে ভাষা।।
ভাষার দাবিতে, ছুটছে রাজপথে
রক্তিমা পোষ্টার হাতে,
রাষ্ট্র ভাষা বাংলা চাই
এই স্লোগান বলছে একসাথে।
ছুটছে তারা দুর্বার গতিতে
বন্ধুর সেই পথে,
গগনে গগনে মুখরিত গান
আমরা যাব ছুটে, আজ রক্তিমা
প্রাতে।
হঠাৎ স্তব্ধ শব্দহীন ধরা
এভাবে অসভ্যর মত গুলি ছুড়ছে কারা।
হঠাৎ অনেক গুলো লাশ পড়ল ঢলে
সপ্নে দেখে শুয়ে আছে শফিক মায়ের
কোলে।
যোদ্ধে আছে মৃত্যু, আছে ক্ষয়
তা দেখে আমরা থামবার পাত্র নয়।
রণ সজ্জা সেজে আখি গুলো বুজে
আবার ছুটছে তারা ভাষার খোজে
অবশেষে করল জয়, মায়ের মুখের ভাষা
মা আছে বসে ছেলে ফিরবে সে
আশা,
কিন্তু ফিরল না,ফিরল একটি চিঠি
প্রতি অক্ষর ভেজা ছিল রক্তে-----
কোথায় গেলি খোকা, আমি যেহ
একা
চলে গেলি বৃদ্ধ মাকে ফেলে
মা আমি যায়নিতোকে ফেলে
আমি এসেছি মা হয়ে হাজারো
ছেলে
এই পৃথিবীতে আছে এক জাতি
যারা ভাষার জন্য দিয়েছে প্রাণ,
যোদ্ধ করেছে দিবারাত্রি
তারাই বাঙ্গালী বাংলার বীর
সন্তান ।
রচনা কাল :১৫/২/১৫ #৬৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026