ও হে তুমিই সেই স্বাধীনতা
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)

ও হে তুমিই সেই স্বাধীনতা
শতাব্দীর পর শতাব্দী অপেক্ষা রত
সেই নীল চাষীর মণের কথা।
অসহায় বাঙ্গালী চেয়েছিল যাকে
ভুলে সকল দুঃখ ব্যথা।
বীর বাঙ্গালী ছিনিয়েছিল
তোমায়
৭১রে ,দাঁড়িয়েছিল উঁচু করে মাথা।
ও হে তুমি সেই স্বাধীনতা।
ও হে তুমিই সেই স্বাধীনতা
যার আশায় আজো লড়ছে
সেই ফিলিস্তিন বাহিনী,
আমি বলছি শুধু তোমায়, তোমার কথা
তুমি এই বাংলায় বিরাজমান
রয়েছ কত খানি??
এনেছিলাম তোমায় বুকের রক্ত দিয়ে
স্বাগতম জানিয়েছিলাম মায়ের
চিৎকার দিয়ে।
তবু কেন এই বাংলায়, তোমার সন্ধান
নাহি পাই।
তোমাকে এখন শুধুই খোঁজে বেড়াই ।
ও হে তুমিই সেই স্বাধীনতা
যাকে পেয়েছি অনেক স্বাদনে
পেয়েছি অনেক রক্ত হরনে
পেয়েছি তোমায় শহীদের কাফনহীন
দাফনে।
ও হে তুমিই সেই স্বাধীনতা
যার ফল বয়ে যাচ্ছে হরতাল নাশকতা।
তুমি আছো তাই পেয়েছি
সারা দেশে পেট্রোল, প্রাণ শূন্য তা।
এই সেই স্বাধীনতা, যাকে চেয়েছিল
বাংলার জনতা।
ও হে তুমিই সেই স্বাধীনতা !!!!!!
****************************


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026