স্তব্ধ মোর চঞ্চলতা
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
চুপটি করে আমি বসা
হারিয়ে ফেলেছি মুখের ভাষা।
চুপ আমি একদমই চুপ
কোথাও আজ যায় না শুনা হৈ চৈ রব।
আমার বিশ্বে বিরাজমান নিষ্টুর
নিরবতা
চুপ আমি চুপ স্তব্ধ মোর চঞ্চলতা।।
************************
তুমি যখন ছিলে পাশে
ঘুরে বেড়াতাম সারাটি দিবসে।
মাতিয়া বেড়াতাম তুমাই নিয়ে
হৈ চৈ রব পড়ত গাঁইয়ে।
আড্ডা দিত মোদের সনে সকল ছেলের দল
মাছ ধরিতাম নদীর বুকে থৈ থৈ করিত
জল।
পাহাড় পর্বতে ছুটে বেড়াতাম পাখির
ছানার আশায়
আমার মণ খুশিতে নাচিতো তোমার
ভালবাসায় ।
পড়িয়ে দিতে আমার পায়ে ভালবাসার
নুপুর
ছন্দে ছন্দে নাচিতো মণ
সারাটি দুপুর।
আমি যখন গাহিয়া উঠিতাম ভালবাসার
গানে
তুমি তখন গানে তাকিয়া মোর পানে।
তোমায় নিয়ে ছিলে মোর সকল খেলা
এমনি করে প্রতিক্ষণ কাটিয়ে যেত
বেলা।
****************************
আজ কেন খেলা শেষে
তোমায় আমি পাইনি পাশে।
আজ কেন হৈ চৈ রব গেছে মিশে
তুমি চলে গেছে প্রিয় কোন দেশে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।