বীণার সুরে
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)

সে কোন গানে মাতিয়াছে মণ
সে কোন সুরে,
অচেনা সুরে, ঘর ছাড়ালো মোরে
চলছি দূরে বহো দূরে।
নাহি জানে মণ সেই গানের কোন
মানে
নাহি জানে সুরের গোড়াপত্তন,
তবে কেন সেই গানে পাগল হলাম
সেই সুরে বাধল মোর জীবন।
আজ কেন সুরবিহীন লাগে একা
লাগে শূন্য ময়,
তবে কি সেই সুরে ডাকতো মোর সখা
সুখবিহীন দুঃখের সময়।
আজ সুখের বীণায় দুঃখের সুর
নিস্তব্ধ হয়ে রয়,
আজ কেন অচেনা সুর চেনা হয়েও
অচেনা হয়ে রয়।
তবে কেন শুনালে মোরে
অজানা সেই গান,
সেই গানে কি ছিল কে জানে
তবু জোরাতো মোর প্রাণ।
আজ সেই গান নেই
কোন গান ও আজ বাজে না।
সখা বিনা বাজেনা বীণা
বসন্ত ও সাজেনা।।।।
রচনা কাল :১৭/২/১৫ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026