ফুলের কুড়ি
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
ফুলের কুড়ি ফুলের কুড়ি
যেওনা তুমি ঝরে,
তোমার ঘ্রাণে যে মুখরিত হবে
বাংলার ঘরে ঘরে।
ফুলের কুড়ি ফুলের কুড়ি
ফুটতে তোমায় হবে
তা না হলে এদেশ যে
দুরগন্ধে ভরে যাবে।
ভ্রমর সর্বক্ষণ করবে ভন ভন
তোমার আসে পাশে,
ফুলের কুড়ি ঝরু না তুমি
থাক তাদের ভালবেসে।
ফুলের কুড়ি ফুলের কুড়ি
তুমি কত সুন্দর,
তোমার আশায় দুখিনি মা
বেদেছে সুখের ঘর।
শিশুদের জন্য রচিত।
১৯/২/১৫#৬১
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।