বসন্ত
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
যখন শীতের স্নিগ্ধ উষ্ণতায়
বৃক্ষের পত্র প্রাণ হারায় -
রক্তিমা পত্র অশ্রুর মত ঝরায়।
তখনি প্রাণের সন্ধানে বসন্তের
আবির্ভাব।
নতুন পত্রে সেজে উঠে শাখী
কুহু কুহু ডাকে বসন্তের পাখি
যেন অনবদ্য এক স্বপ্ন দেখি।
প্রকৃতির সনে তখন কার না হয় ভাব।
কোথাও আমের মুকুল
কোথাও ফুটেছে হাজারো ফুল
গন্ধে গন্ধে করছে ব্যাকুল।
কুহু সুরে কোকিলের সনে হয় আলাপ।
রচনাকাল:৮ই ফাল্গুন ১৪২১
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।