ঘাসফড়িঙ
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)

ঘাসফড়িঙ
---কবীর সরকার
ঘাসফড়িঙ, ঘাসফড়িঙ,
একটু তুমি দাড়াও,
কেন কর তিরিং বিড়িং
শুধু ছুটে বেড়াও।
তোমার সনে করব ভাব
ধরব তোমার লেজ,
খাওয়াবো তোমায় কাবাব
দেব সুতোর প্যাঁচ।

ঘাসফড়িঙ, ঘাসফড়িঙ,
করব তোমায় আদুর,
তোমার কানে পড়াবো রিং
পায়ে পড়াবো নুপুর।
গলায় দিব ফুলের মালা
মাথায় দিব ফুল,
সারাদিন করব খেলা
নিয়ে পুতুল পুতুল।

ঘাসফড়িঙ, ঘাসফড়িঙ,
ধরছি তোমার পায়ে,
কেন করছ তা তা ডিং ডিং
বস না আমার গায়ে ।।

রচনাকাল :20/2/15
[শিশুদের জন্য রচিত]


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026