পরের তরে
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
পুষ্পলতা
আছে সেথা
---------গুনে গন্ধে ভরা
পৃথিবীর বক্ষে
বলিহারি বৃক্ষে
---------সাজিয়ে রাখে ধরা।
মেলা আখি
শুধু দেখি
----------পুষ্পলতার মেলা
পুষ্পলতা
ফুটে কেনসেথা
-----------বেলা অবেলা?
ফুটেছে কি তারা
----------নিজের জন্য
সাজিয়েছে কি তারা
----------গভীর অরণ্য।
নিজের জন্য নাহি ফুটে
পরের জন্য জীবন লোটে।
পুষ্পলতা
আছে সেথা,
-------ভালবাসার সেই গানে
পুষ্পলতা
দিয়েছে বিধাতা
----------অসীম তার দানে
পরের তরে
জীবন ধরে
-----------যে পারে রাখিতে
তার জন্য
জীবন ধন্য
----------সবাই পারে কহিতে।
ফুলে বলে
অনেক দলে
----------আসে বসন্তে
গান গাইবে
পাখি যাইবে
-----------মধু যে আনিতে।
ফুলে বলে
উচ্চ স্বরে
---------আমি ধন্য
পরের মাঝে
আমার আছে
----------অনেক গন্য।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।