আমি তোকে কি দোষ দিব
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
আমি তোকে কি দোষ দিব
ভগবান।
আমি যাহা চেয়েছি তাহা দিয়ে
বানিয়েছ প্রাণ।
তাহা দিয়েই সাজিয়েছে
আমার ফুলের থলি,
কি করিয়া তোর নামে
বদনাম বলি।
আমি তোকে কি দোষ দিব
ভগবান।
আজি চৈতের হাওয়া, আমারি চাওয়া
তাইতো আমি পেয়েছি,
আজিকের ভুল, আমিই মূল
তাইতো আমি করেছি।
আমি তোকে কি দোষ দিব
ভগবান
সে যে আমারি চাওয়া
দুঃখের গান
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।