ক্ষণিকের প্রেম
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
এসেছিলে তুমি ক্ষণিকে
মুগ্ধ হয়েছিলাম তোমায় দেখে,
কেন পর তুমি মোর মণে
তোমায় ভেবে যায় ক্ষণেক্ষণে।
আজ আমার আবেগ সর্বঅঙ্গে
স্বপ্নে দেখা হল তোমার সঙ্গে ।
তোমায় হারালাম স্বপ্নভঙ্গে
মেতেছিলাম তোমার সনে প্রেমরঙ্গে ।
ক্ষণিকে তুমি এসেছিলে
ক্ষণিকেই গেলে চলে ,
যদি যাবেই তুমি ভুলে
তবে কেন তুমি এলে ?
এসেছিলে তুমি নিয়ে ভালবাসার রাত
কেন গো এলো হতভাগা প্রভাত ।
আর কি হবে গো দেখা তোমার সনে
তোমায় ভেবে যায় ক্ষণে ক্ষণে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।