তোকে হারিয়ে আমি ------
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
তোকে হারিয়ে আমি
পাইনি কি বলে?
পেয়েছি বিষাদময়
শুধুই চোখের জল।
পেয়েছি আমি বিরহগান
হাজারো কাব্য কবিতা।
পেয়েছি আমি তোর কাছে
কষ্টে ভরা নিরবতা।
হয়েছে আমি তোর কাছে
শুধুই চোখের বালি।
সব শেষে পেয়েছি আমি
ঘৃণা কত খানি?
*********************
সব কিছু পাওয়া হল
শুধুই পেলাম না তোকে,
কি হবে আমার জীবনে
এত কবিতা লিখে?
মিছে সবি পাওনা
শুধু তোকে ছেরে,
আমার এ জীবন যে
শুধু তোকে ঘিরে।
****************
জানি না পাওয়ার নামই ভালবাসা
জ্ঞানী লোকে বলে
তবু কেন আমার এ মণ
শুধুই তোকে চাই।
আজ আমি সত্যিই শূন্য
তোকে হারিয়ে,
কি হবে তোকে ভেবে
অশ্রু ঝরিয়ে ।
৩/২/১৫ ##৫৩ —
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।