আমি হে চঞ্চল
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
আমি হে চঞ্চল,নহে নিশ্চল
আছে চিতে হিম্মৎ,
লিখব বিদ্রোহী কবিতা,জাগাবো জনতা,
টুটাবো তিমির রাত।
আমি হে অনল, নহে জল
বিপদে নহে রোদন,
তথাপি ও আনিব, বুক পাতিয়া নিব
শত আঘাত, শত বেদন।
আমি হে চঞ্চল।।
আমি হে বিন্দু, হইতে পারি সিন্ধু
রাখিতে পারি বহো জল,
সাইক্লোন বেগে, উঠিয়া জেগে
জিঞ্জীর করিব তল।
আমি হে চঞ্চল।।
আমি হে গগন,কাজই আমার রোদন
শান্তি চাহে মণ।
শান্তির জন্য রেগে, তড়িৎ বেগে
করিব ঘন বর্ষণ।
আমি হে চঞ্চল।।
হৃদ চাহে শান্তি, হব না ক্লান্তি
এ মোর অঙ্গিকার ,
ঝাড়ুদার হয়ে,প্রতি ঘরে ঘরে
পরিষ্কার করিব ঝংজার।
আমি হে চঞ্চল।।
আমি হে মুক্তি, চাহে মণ শান্তি
পৃথিবীর অশুভ কলহলে,
আমরাই করিব জয়,সকল বিভীষিকার ভয়,
ছুটিব দলে দলে।
আমি হে কবীর, হয়ে যাব বীর
কলমের কালি দিয়ে,
শান্তি, ও হে শান্তি
আনিব ছিনিয়ে।
শেষের চরণ দিলাম লিখে
----আমি চঞ্চল হে!!!!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।