তরী
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
স্রোত আমায় ভাসিয়ে নিল
দূরে বহু দূরে,
আসিয়াছি মহাসাগরে
কত যুগ অতিক্রম করে।
কত গভীর, কত জল
আমার তরী হল তল
মাঝ সাগরে,
স্রোত আমায় ভাসিয়ে নিল
দূরে বহু দূরে।
আমার আবার যেতে হইবেযেখান থেকে আসা,
তরী ডুবিল যাওয়ার নেইকোন আশা।।
তবুও যেতে হইবে ছেরেএই ভুবন
ডুবিয়া থাকিব আমি আর কতক্ষণ ,
ডুবিয়া থাকিব আমি কত যুগ জনম -----
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।