প্রজাপতি
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
ও প্রজাপতি, তোমার সাথী
আমি গো হইব,
তোমার সঙ্গে ,সাতটি রঙ্গে
রাঙ্গিয়ে রইব ।
তোমার সনে ,আপন মনে
গগনে উড়িব
মনের কথা, দুঃখ ব্যথা
তোমায় বলিব।
ও প্রজাপতি, হইবে সাথী?
রইবে কি পাশে?
সারাটি দিন, কত না রঙ্গিন
হইবে ভালবেসে ।
(শিশুদের জন্য রচিত )
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।