স্বাধীনতার খুজে
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
আজ রক্তিম প্রাতে
বলছি যেতে যেতে ,
আমরাই যাব ছুটে স্বাধীনতা আনিতে।
আমরাই করব জয়
যত বিভীষিকার ভয় ,
আমরাই যাব ছুটে রাঙ্গা প্রভাতে।
আজ যতই লাগে রক্ত
তবু করব এদেশ মুক্ত ,
তবু এদেশ দেবনা মিরজাফরের হাতে।
এদেশ দেব না আমি
এদেশ আমার জন্মভূমি ,
হাজারো মুজিব আছে আজ ও এই ভূমিতে।
তুমি কি ভূমি কে বাস ভালো
তাহলে চলো নবীন চলো
চলো নবীন স্বাধীনতা আনিতে ।
তুমি চলো সেই পথে
মোস্তফা কামাল গেছে যেই পথে ,
আজ নবীন পিছপা হবে না কোনমতে ।
আজ দেশের কলহ ঝংজ্বার
আমরা দেখতে চাই না আর ,
যাবে কি নবীন স্বাধীনতা আনিত
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।