দেখেছি তোমায়, মধু পূর্নিমায়
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
দেখেছি তোমায়, মধুপূর্নিমায়
--কবীর সরকার
সখী, দেখেছি তোমায়
মধুপূর্নিমায় ,অপরূপ সাজে
চুপটি করে লজ্জাবতীর মত লাজে
বলেছিলে আমায়,মধুপূর্নিমায়
সখী ,দেখেছি তোমায়
আধার রাতে ,প্রদীপ হাতে
আমার পথ চলায় ,মধুপূর্নিমায়
ফাগুনের নবীন পত্রের মাঝে
অপরূপ সাঁঝে, দেখেছি তোমায়
সখী,দেখেছি তোমায়।
ভরা জ্যোৎস্নায়, খোলা কেশে
আমার পাশে, মধুপূর্নিমায় ।
সখী ,দেখেছি তোমায়
নিস্তব্ধ রাতের নিরবতায়
পদ্ম পাতায় ,মধু পূর্নিমায়
শেষ বিকেলে রক্তিমা রবির আভায়, লাল টিপে দেখেছি তোমায়
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।