মা
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
ক্রন্দন সেতো দুষ্প্রাপ্য, সদা হাসি ভরা
সদা করিতো আদর দেখিয়ে ধরা।
শিশু যবে ছিলাম ভবে, কত অসহায়,
আমার ক্রন্দনে সে কাঁদিত সর্বদায়।
আমার খুশিতে সে হাসিতে সদা সর্বদায়
হৃদয়ে কত আশা ছিল লোকায়িত
খোকা বড় হইবে করিব আলোকিত।
আমার কথা সে সর্বদায় ভাবিতো।
জ্যোৎস্নার আলো লাগে কালো আমার ভবে,
জীবম্মৃত হয়ে দিন যে যায় বয়ে নিরবে
নিরব আঁখি নিরব রাত শুন্য ঘর,
মা আমি হয়েছি বড় দেখ ছেলে তোর।
মা তুই চলে গেলি কোন সেই গগনে
গগন ছেরে চলে আয় আমার ভুবনে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।