মৃত্তিকা
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
আমি মৃত্তিকা
তোমরা করছ জীবিকা,
যন্ত্র দিয়ে করছ হনন,তুলছ ঘাস
আমার বুকে করছ চাষ।
বেচে আছ আমার উপরে
কেন আমায় মেরে?
আমি মৃত্তিকা
তোমরা করছ অট্টালিকা
আমায় পুড়ে,আমায় মেরে
বেচে আছ আমার উপরে।
দেখে গগন আমার বেদন
তাই করে সখা মোর রোদন।
এত বড় অট্টালিকার নিচে
কি ভাবে আছি গো বেচে।
কি ভাবে কাটছে মোর জীবন
তোমরা মানুষ ভাববে না কখনো।
তোমাদের পদাঘাতে
প্রতিদিন প্রতিরাতে,
ক্ষত বিক্ষত হয় আমার জীবন
দেখে আকাশ আমার বেদন।
কবে হবে ভাল তোমাদের মণ।
রচনাকাল :25/3/15
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।